Sylhet Today 24 PRINT

ওসমানী হাসপাতালের ফটকে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক  |  ১৩ মার্চ, ২০১৭

সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে সিলেট মহানগর ছাত্রলীগের ৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সাইদ হাসান রাব্বীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় ছাত্রলীগ নেতাদের অভিযোগ, ছাত্রদল ক্যাডাররা কুপায় রাব্বীকে।

রোবববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাব্বীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে তাতক্ষনিক ঘটনাস্থলে ছুটে গেছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সহ সভাপতি আব্দুল খালিক, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক রিফাতসহ নেতৃবৃন্দ।

দুবৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কতোয়ালি থানার ওসি সুহেল আহাম্মদ বলেন, এ ব্যাপারে কেউ মামলা দায়ের করেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.