Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে মুক্তিযুদ্ধ জাদুঘর ও কমান্ড্যান্ট মানিক চৌধুরী স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন

হবিগঞ্জ প্রতিনিধি |  ০২ মে, ২০১৫

হবিগঞ্জে মুক্তিযুদ্ধ জাদুঘর ও কমান্ড্যান্ট মানিক চৌধুরী স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কমান্ড্যান্ড মানিক চৌধুরীর স্ত্রী বেগম রোকেয়া চৌধুরী, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ভাষাসৈনিক এনামুল হক মোস্তফা শহীদ, মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, কারুশিল্প গবেষক মালেকা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাঃ সারোয়ার আলী, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, ভাষাসৈনিক অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত, মৌলভীবাজারের জেলা পরিষদ প্রশাসক এম আজিজুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী পাঠান।

মুক্তিযুদ্ধ জাদুঘর ও কমান্ড্যান্ট মানিক চৌধুরী স্মৃতি পাঠাগারটি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উদ্যোগ স্থাপিত হচ্ছে।পরে কমান্ড্যান্ট মানিক চৌধুরীর স্বাধীনতা পদক প্রাপ্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনামুল হক মোস্তফা শহীদের সভাপতিত্বে সভায় মানিক চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন বক্তাগণ।

সভায় অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল বাংলাদেশের স্বাধীনতা এনে দেয়ার জন্য মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.