Sylhet Today 24 PRINT

মাধবপুরে পুলিশের অভিযানে ১৬ আসামি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১৩ মার্চ, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ একই দিনে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৩ মার্চ) ভোরে মাধবপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, সোমবার ভোর রাতে সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এসএম রাজু আহাম্মেদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ আসামিকে গ্রেপ্তার করে।

সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.