নিউজ ডেস্ক | ০২ মে, ২০১৫
সিলেটে বর্নাঢ্য অয়োজনে উদািপিত হচ্ছে শুভ বৌদ্ধ পূর্ণিমা উৎসব। এ উপলক্ষে শনিবার বিকেলে নগরীতে 'শান্তি শোভাযাত্রা' বের করে সিলেট বৌদ্ধ সমিতি। এর মধ্য দিয়ে দু’দিনব্যপী আনুষ্ঠানমালার উদ্বোধন হয়। নগরীর ক্বীন ব্রীজ থেকে থেকে শুরু হয়ে শান্তি শোভাযাত্রাটি বেশকয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি সাধন কুমার চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ বিহারের অধ্যাক্ষ সংঘানন্দ থের। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা রামেন্দ্র বড়ুয়া, অরুন দাশ গুপ্ত, এড. সাজু বড়ুয়া, অরুন বিকাশ চাকমা, শান্তি বিকাশ চাকমা ও ডাঃ সুবল জ্যোতি বড়ুয়া। সমাবেশে নেপালে প্রাকৃতিক দুর্যোগে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়।
রোববার সকাল ৮টায় ধর্মীয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান কর্মসূচী। অনুষ্ঠানের মধ্যে সকাল ১০টায় বুদ্ধ পূজা উৎসর্গ, অষ্ট পরিক্খার দান, বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও ধর্ম দেশনা। ১১টায় ভিক্ষু সংঘের পিন্ডদান। ১২টায় মধ্যাহ্ন ভোজ। দুপুর ২টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ থের। বিকালে সিলেটে কর্মরত বৌদ্ধ বি.সি.এস কর্মকর্তাবৃন্দ ও পি এস সি, জে এস সি, এস এস সি ও এইচ এস সি সিশিক্ষার্থীদের সম্মনা প্রদান করা হবে। সন্ধ্য ৭টায় প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।