নিউজ ডেস্ক | ০২ মে, ২০১৫
নেপালে প্রলংকরী ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ও গৃহহীন মানুষের সহযোগীতায় ইসকন মন্দিরে সাহায্য গ্রহণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গত ২৫ শে এপ্রিল প্রলংকারী ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যু ও লক্ষাধিক গৃহহীন পরিবারের সাহায্যার্থে এই কার্যক্রম গ্রহণ করা হয়। আজ দুপুরে দেবাংশু ভট্রাচার্য্য এর উদ্যোগে ও ইসকন সিলেটের পৃষ্টপোষকতায় মন্দির প্রাঙ্গনে সাহায্য গ্রহণকালে উপস্থিত ছিলেন সোনালী, বিবেক, নৃপেন্দ্র,পিংকি, এলোজ, বলরাম, সন্তোষ, আকৃতি প্রমুখ।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত নেপালী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গনে প্রজেক্টরের মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বিভিন্ন দিক প্রদর্শন করা হয়।