Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জ থেকে ‘অজ্ঞান পার্টি’র ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক |  ১৫ মার্চ, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জ থেকে চেতনানাশক ব্যবহার করে লুটপাট ও নাশকতাকারি চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড কার্তুজ ও চেতনানাশক পাউডার জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ মার্চ) রাতে গোলাপগঞ্জের চৌমুহনী এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো জসিম উদ্দিন, আজিম উদ্দিন ও সরফ উদ্দিন।

বুধবার (১৫ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত একমাসে গোলাপগঞ্জে এই চক্রের সদস্যরা বেশ কয়েকটি লুটপাট ও নাশকতার ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় দুজনের প্রাণহানিও হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.