Sylhet Today 24 PRINT

আইজিপি পদক পাওয়ায় গোয়াইনঘাট থানার ওসিকে সংবর্ধনা

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৫ মার্চ, ২০১৭

সিলেটের গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন আইজিপি পদক পাওয়ায় গোয়াইনঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ওসি মো. দেলওয়ার হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালেক, মনজুর আহমেদ, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মিনহাজ উদ্দিন, সিনিয়র সদস্য হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, মো. করিম মাহমুদ লিমন, কোষাধ্যক্ষ দুর্গেশ চন্দ্র সরকার, সদস্য ইব্রাহিম খলিল প্রমুখ।

অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ ওসি দেলওয়ার হোসেনকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য, ওসি দেলওয়ার হোসেন গোয়াইনঘাট থানায় যোগদান করার পর থেকে অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল ও চোরাচালানরোধসহ আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ফেব্রুয়ারি মাসে পুলিশ সদর দপ্তর থেকে তাকে আইজিপি পদক দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.