Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৫ মার্চ, ২০১৭

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম বীরগাওঁ ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামে খেলন মেম্বার ও আব্দুল মালিকের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরকে সুনামগঞ্জ সদর ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার (১৩ মার্চ) গ্রামের আব্দুল মালিকের ছেলে রুমেল মিয়াকে স্কুলে যাওয়ার পথে মারধর করে একই গ্রামের খেলন মেম্বার পক্ষের লোকজন। এর জের ধরে আজ (বুধবার) বেলা ১১টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.