Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পুলিশের অভিযানে জুয়ার আসর উচ্ছেদ

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৫ মার্চ, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূজায় অনুষ্ঠিত জুয়ার আসর উচ্ছেদ করেছে পুলিশ।

মঙ্গলবার(১৪ মার্চ) এই জুয়ার আসর উচ্ছেদ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারের নিকটস্থ একটি খেলার মাঠে প্রতি বছরের মতো এবারও হিন্দু ধর্মালম্বীরা ভৈরবী পূজা আয়োজন করেন। এ পূজাকে কেন্দ্র করে একটি অসাধু মহল সেখানে জুয়ার আসর বসায়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে এই জুয়ার আসর উচ্ছেদ করে।

জগন্নাথপুর থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) সাইফুল ইসলাম বলেন, আমাদের উপস্থিতির টের পেয়ে আয়োজকরা পালিয়ে যায়। ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.