সুনামগঞ্জ প্রতিনিধি | ০২ মে, ২০১৫
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ধান কাটা শ্রমিক নিহত ও তিন জন আহত হয়েছেন। শনিবার (০২ মে) বিকেল ৪টার দিকে উপজেলার দিরাই-মদনপুর সড়কের গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ছাতক উপজেলার পুরাননয়াকুট গ্রামের বাসিন্দা ওয়াসিউর রহমান (৬০) ও নেপুর মিয়া (৩০)।
আহতরা হলেন, একই গ্রামের আলী আহমদ (৫০, রফিক মিয়া (৩০) ও সমর মিয়া (২৮)। তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান- ওই শ্রমিকরা ধান কাটতে দিরাই উপজেলায় জানান। বিকেলে ধান নিয়ে একটি মিনি ট্রাকে করে ছাতকে বাড়ি ফিরছিলেন। পথে গাগলী এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।