সিলেটটুডে ডেস্ক | ১৬ মার্চ, ২০১৭
সিলেট ফটোগ্রাফিক সোসাইটির (এসপিএস) ২৫ বছর পুর্তি উপলক্ষে কেক কাটা, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে সিলেট স্টেশন ক্লাব মিলনায়তনে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লোকসঙ্গীত শিল্পি কালিকাপ্রসাদ’র প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয় এবং এই অনুষ্ঠান তাঁর প্রতি উৎসর্গ করা হয়।
সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক সভাপতি মাহবুব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক বাপ্পী ত্রিভেদী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না, সাবেক পৌর চেয়ারম্যান আফম কামাল, ব্রিটিশ হাই কমিশনের প্রেস এন্ড কমিউনিকেশন ডিরেক্টর ক্যাথরিন নায়ার, পলিটিকাল এনালিস্ট এজাজ রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, ডা. শাহরিয়ার চৌধুরী বাহার, ইঞ্জিনিয়ার জামাল আশরাফ, বিশিষ্ট ফটোগ্রাফার হাসান সাইফুদ্দিন চন্দন, সিলেট ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য নারায়ণ দে সঞ্জু, শামসুল বাসিত শেরো প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে সিলেট ফটোগ্রাফিক সোসাইটির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং সকল সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সিলেট ফটোগ্রাফিক সোসাইটির রজত জয়ন্তী উৎসব-এর লোগো উন্মোচন করা হয় এবং এ অনুষ্ঠানের নানা পরিকল্পনার কথা বলা হয়।