Sylhet Today 24 PRINT

মাধবপুরে সেলাই প্রশিক্ষণের কেন্দ্রের উদ্বোধন

মাধবপুর প্রতিনিধি |  ১৬ মার্চ, ২০১৭

গরীব, অসহায় মহিলাদের আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জগদিশপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মাধবপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট সুফিয়া আক্তার হেলেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নারী উন্নয়ন ফোরামের সেক্রেটারি সেলিনা আক্তার, ইউপি সদস্য শ্যামলি রানি দেব, কাউন্সিলর ইসরাত জাহান ডলি, ইউপি সদস্য মালেকা আজিজ, আজিজা বেগম, প্রশিক্ষক শেখ তৈয়বা বেগম।

প্রশিক্ষণে ৩০ জন নারী অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.