Sylhet Today 24 PRINT

‘বিএনপি-জামায়াত জোট ষড়যন্ত্র চালিয়ে রাজপথ থেকে ছিটকে পড়ছে’

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৬ মার্চ, ২০১৭

সিলেটের বিশ্বনাথ ‘উপজেলা ও কলেজ ছাত্রলীগ’ এর কর্মী সম্মেলন সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ সজিব। উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী।

বক্তব্যে তারা বলেন, ১৯৪৮ সাল থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। কারণ ছাত্রলীগের ইতিহাস হচ্ছে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম আর সাফল্যের।

তারা আরো বলেন, প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘বাংলাদেশ’ আজ স্বয়ংসম্পূর্ণ। দেশ যখন উন্নয়নের মহাসড়কের দিকে এগোচ্ছে তখন বিএনপি-জামায়াত জোট একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু এতে উল্টো তারাই রাজপথ থেকে ছিটকে পড়ছে। কাজেই প্রধানমন্ত্রীর রুপকল্প-৪১ বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রলীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জঙ্গি-সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে ছাত্রলীগের নেতাকর্মীদের আরোও তৎপর হতে হবে।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আবদুল মালিক সুমনের সভাপতিত্বে ও মুহিবুর রহমান সুইটের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুহেল আহমদ মুন্না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা সায়েদ আহমদ, কাওছার আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম।

এদিকে সম্মেলনের ২য় অধিবেশনে বিশ্বনাথ উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.