Sylhet Today 24 PRINT

মাধবপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে ৮ পলাতক আসামী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি  |  ১৬ মার্চ, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত ৮ আসামীকে গ্রেপ্তার করেছে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, বৃহস্পতিবার ভোর রাতে থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৮ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল)এস এম রাজু আহাম্মেদ জানান গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.