হবিগঞ্জ সংবাদদাতা | ০৩ মে, ২০১৫
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর বাজার থেকে ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (০২ মে) রাত দশটার দিকে বানিয়াচং থানা পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন-হবিগঞ্জ সদর উপজেলার মশাজান এলাকার মৃত আব্দুল মুকিতের ছেলে গোলাম কিবরিয়া (২৪) এবং উমেদনগর এলাকার কুতুব আলীর ছেলে আব্দুল হামিদ সাদ্দাম (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে সুবিদপুর বাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি ব্যাগে রাখা ১০০ পিস ইয়াবাসহ গোলাম কিবরিয়া ও আব্দুল হামিদ সাদ্দামকে আটক করা হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ইয়াবাসহ দুই যুবকের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।