Sylhet Today 24 PRINT

দিরাইয়ে জয়া সেনগুপ্তের পক্ষে গণসংযোগ

দিরাই প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০১৭

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে জয়া সেনগুপ্তের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) ইউনিয়নের হোসেনপুর বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট সামসুল ইসলাম, দিরাই উপজেলা আওশামী লীগের সহ সভাপতি মো. ফখর উদ্দিন, যুক্তরাজ্য শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শামসুল হক চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামী লীগের মো. লুৎফুর রহমান এয়র মিয়া, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, গণতন্ত্রী পার্টির গুলজার আহমেদ, জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন মঞ্জু, দিরাই যুবলীগ নেতা জিল্লুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সঞ্জয় চৌধুরী, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি বিজিত লাল দাস, আলাউর রহমান রনি, সুমন মিয়া, শেখ শহিদুল, বেলায়েত হোসেন, তোফায়েল মিয়া প্রমুখ।

বর্ষিয়ান রাজনীতিবিদ ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর শূন্য হয় সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনটি। এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত। আগামী ৩০ মার্চ এই আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.