Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগের তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের প্রার্থী ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মার্চ, ২০১৭

সিলেট বিভাগের তিন ইউনিয়নসহ সারাদেশের ৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ মনোনয়ন দান করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এই সভা অনুষ্ঠিত হয়।

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট বিভাগের সিলেটে জেলার জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নে মো. আব্দুস সাত্তার এবং সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নে জামিল আহমেদ জুয়েল ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নে এম নবী হোসেনকে মনোনয়ন দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.