Sylhet Today 24 PRINT

দ. সুরমায় ২০ জুয়াড়ির ২৯ দিন করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক |  ১৭ মার্চ, ২০১৭

সিলেটের দক্ষিণ সুরমার জিঞ্জির শাহ্‌ মাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ জুয়াড়িকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে ওই এলাকাটিতে অভিযান চালিয়ে ২০ জুয়াড়িকে আটকের পর ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের প্রত্যেককে ২৯ দিন করে কারাদণ্ড প্রদান করেন দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদ মোস্তফা।

দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদ মোস্তফা ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্‌ মো হারুনুর রশীদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে ২০ জুয়াড়িকে আটকের পর কারাদণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.