বিশ্বনাথ প্রতিনিধি | ১৭ মার্চ, ২০১৭
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশ আজ পিছিয়ে নেই। আমরা এখন উন্নযনের মহা-সড়কে অবস্থান করছি। যে সড়কে থাকবেনা বিএনপি-জামায়াতের মতো কোন স্প্রীড ব্রেকার। সরকার উন্নয়নের মহাসড়কের স্পিডব্রেকার ভেঙ্গে দেশের জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১৭ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে ২৫বছর পূর্তি ও প্রাক্তণ শিক্ষ-শিক্ষার্থী পূণর্মিলনি উপলক্ষে রজতজয়ন্তী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, এ বছরেই বাংলার আকাশে উড়বে বঙ্গবন্ধু স্যাটেলাইট। আর ওই স্যাটেলাইটের নাম হবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। আগামী বছরেও এই বাংলার আকাশে উড়বে অপর আরেকটি স্যাটেলাইট। তার নাম হবে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট।
আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের নতুন ৫তলা বিশিষ্ট ভবন নির্মাণের আশ্বাস দিয়ে তিনি বলেন, শিক্ষার মাধ্যমে দেশকে আমরা এগিয়ে নিতে চাই। যে কারণে আগামি বাজেটেও শিক্ষাকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হবে। তাই শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করতে হবে।
এরআগে মোহনা নামে একটি পুনর্মিলনী স্মারকের মোড়ক উন্মোচন ও বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
রজতজয়ন্তী পরিষদের আহবায়ক আশরাফ আলীর সভাপতিত্বে ও সদস্য-সচিব আজম আলীর পরিচালনায় অনুষ্টানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন- সাবেক এমপি ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্কলার্স হোম একাডেমীক কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ ড. কবির এইচ চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মকব্বির আলী, মুফতি মনোওর আলী, অ্যাভোকেট খালেদ হোসেন, আকতার হোসেন, ইসমাইল হোসেন ও আলী হোসেন।