Sylhet Today 24 PRINT

বড়লেখায় জাতির পিতার ৯৮তম জন্মদিন ও শিশু দিবস পালিত

বড়লেখা প্রতিনিধি  |  ১৭ মার্চ, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পালের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও এপিপি গোপাল দত্ত, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, কৃষি অফিসার কুতুব উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, শিক্ষক বদরুল ইসলাম, শিক্ষার্থী সারিয়া আবেদিন ইতু প্রমুখ।

এছাড়া বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্কুল, কলেজসহ সরকারি প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.