Sylhet Today 24 PRINT

বড়লেখায় ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি

বড়লেখা প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে বড়লেখা ডিগ্রি কলেজ এলাকা থেকে মোটরসাইকেলটি (নং-সিলেট হ ১৩-৫৩১৬) চুরি হয়। এ ঘটনায় গাড়ীর মালিক বদরুল ইসলাম বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে বড়লেখা থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন রাত সাড়ে ৯টায় জানান, ‘চুরির ঘটনায় গাড়ীর মালিক বদরুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.