দিরাই প্রতিনিধি | ১৭ মার্চ, ২০১৭
প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নৌকা মার্কায় ভোট চেয়েছেন সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিনী ড. জয়া সেনগুপ্ত।
শুক্রবার (১৭ মার্চ) বিকেলে দিরাইয়ের জগদল ইউনিয়নের হোসেনপুর বাজারে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি দিরাই-শাল্লার জনগণের প্রতি এই আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এড. শামসুল ইসলাম, শাল্লা উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান এড. অবনী মোহন দাস, দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর তালুকদার, দিরাই উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সোহেল মিয়া, ফখর উদ্দিন, সাধারন সম্পাদক প্রদীপ রায়, কেন্দ্রীয় কৃষকলীগ নেত্রী শামীমা শাহরিয়ার, জগদল ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসতিয়াক হোসেন মঞ্জু, জগদল ইউপি চেয়ারম্যান শিবলী বেগ, যুক্তরাজ্য শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক সামশুল হক চৌধুরী, গনতন্ত্রী পার্টি সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক গুলজার আহমেদ, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, সিলেট জেলা যুবলীগ নেতা জিল্লুর রহমান, যুবলীগ নেতা মির্জা লিটন, আলমগীর, বুলবুল, জালাল, সিলেট জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারন সম্পাদক সঞ্জয় চৌধুরী, শাহজালাল বিশ্ববিদ্যালয় সহ সভাপতি বিজিত লাল দাস, সুমন, তোফায়েল, রনি, বেলায়েত, শেখ শহিদুল, প্রমুখ।
বর্ষিয়ান রাজনীতিবিদ ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর শূন্য হয় সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনটি। এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত। আগামী ৩০ মার্চ এই আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।