Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার ৩ আসামি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) উপজেলার পানিয়াগা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব -৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার পানিয়াগা গ্রামের মো. কুনু মিয়ার ছেলে মো. জাবেদ মিয়া, মৃত শফিক উদ্দিনের ছেলে মো. জয়নাল আবদীন ও মৃত মোবারক আলীর ছেলে মো. আরমিছ আলী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সি আর মামলার ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি ও তার সহযোগিরা তাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করছে জানতে পেরে সিপিসি-১ এর একটি বিশেষ দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

উল্লেখ্য, গত বছরের ৩০ অক্টোবরে ১১ বছর বয়সী এক কিশোরীকে জিম্মি করে একাধিকবার পাশবিক নির্যাতন চালায় আসামিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.