বিশ্বনাথ প্রতিনিধি | ১৮ মার্চ, ২০১৭
বেকারত্ব দূরীকরণ ও নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে ৪২ জন নারীকে নিয়ে তিন মাস আগে শুরু হওয়া সেলাই প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।
শনিবার (১৮ মার্চ) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ওই প্রশিক্ষণের সমাপনী ও বিদায়ী অনুষ্টান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার বলেন, নারীরা এখন আর সমাজের বোঝা নয়, নারীরা সমাজের অহংকার। শিক্ষা ও জ্ঞানার্জনের পাশাপাশি নারীরা আজ বিভিন্ন বিভাগে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। নারীদের আরও সামনের দিকে এগোতে হবে, আরও আত্মপ্রত্যয়ী হতে হবে।
তিনি নারী নির্যাতনের প্রতি গুরুত্বারোপ করে বলেন, আগের চেয়ে নারীরা এখন অনেক সচেতন। কিন্তু তারপরও নারীদের ওপর নির্যাতন অব্যাহত রয়েছে। তাই নারী নির্যাতন বন্ধে আমাদের সমাজের নারীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।
হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা তৈয়বুর রহমান, ধানসিঁড়ি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রচার সম্পাদক আক্তার আহমদ শাহেদ, অভিভাবক সদস্য আবুল কালাম ও সাংবাদিক আব্দুস সালাম।
প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শুকরিয়া আক্তার জুবেদা, ইয়াছমিন বেগম ও খাদিজা আক্তার ফাইজা।