Sylhet Today 24 PRINT

নদী আর নদী তীরের ঐতিহ্য বাঁচাতে গোয়াইনঘাটে নাগরিক সমাবেশ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৮ মার্চ, ২০১৭

পাথর ও বালু উত্তোলনের নামে গোয়াইনঘাটের একাধিক নদীকে সংকটাপন্ন করা হয়েছে। ধ্বংস করা হয়েছে পরিবেশ প্রতিবেশ। পাথরখেকোদের হাত থেকে রক্ষা পাচ্ছে না প্রাচীন স্থাপনা। হাতে গোনা কিছু মানুষের লোভের কারনে প্রকৃতির অনন্য দান জাফলং, শ্রীপুর, বিছনাকান্দি আজ বিপন্ন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ অঞ্চলের প্রকৃতিকে সংরক্ষণ করতে হলে নদী বাঁচাতে হবে। পাশাপাশি এখানকার অতীত গৌরবগাঁথার নিদর্শন পিয়াইন নদী তীরের প্রাচীন রাজবাড়ী বাঁচাতে হবে।

শনিবার (১৮ মার্চ) আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও সারি নদী বাঁচাও আন্দোলন আয়োজিত 'নদী বাঁচাও, বাঁচাও নদী তীরের ঐতিহ্য' শীর্ষক এক নাগরিক সমাবেশে ও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।

এদিন বিকেলে গোয়াইনঘাট উপজেলা সদরের গোয়াইন নদীর তীরের খেয়াঘাটে এ নাগরিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল-হাদীর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মঞ্জুর আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গোয়াইনঘাটের ৪ নং ল্যাংগুড়া ইউপির প্যানেল চেয়ারম্যান এম এম কামাল উদ্দিন, বাপা সিলেট শাখার সংগঠক বদরুল ইসলাম চৌধুরী, সারী নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, ইউপি সদস্য জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, গোয়াইনঘাট কলেজ ছাত্রদল সভাপতি সাদেক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, সাংবাদিক ইলিয়াছ আকরাম, ইব্রাহিম খলিল, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী কমিটির সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন, ব্যবসায়ী আশরাফ আলী নোমান, ছাত্রলীগ নেতা মনসুর আহমদ ডালিম, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফাহিম, ছাত্রদল নেতা জসিম উদ্দিন, কামরুল হোসেন, প্রবাসী সমাজ কল্যান পরিষদ নেতা আব্দুল মান্নান, যুব নেতা সাইদুজ্জামান, শ্রমিক নেতা সাইদুর রহমান, ওলামালীগ নেতা জয়নাল আবেদিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.