নিজস্ব প্রতিবেদক | ১৯ মার্চ, ২০১৭
শততম টেস্টে বাংলাদেশের অবিস্মরণীয় বিজয়ে আনন্দে মেতেছে সিলেটও। রোববার বিকেলে জয় নিশ্চিত হওয়ার পর নগরীর বিভিন্ন সড়ক ও পাড়ায় বিজয় মিছিল হয়েছে।
কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরা এসব মিছিলে অংশ নেয়। বাংলাদেশ, বাংলাদেশ স্লোগানে রাজপথ কাঁপিয়ে তুলে তারা।
বিকেলে চৌহাট্টা এলাকা থেকে সাইকেল নিয়ে বিজয় মিছিল করে সিলেট সাইক্লিং সোসাইটি। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও বিভিন্ন পাড়া মহল্লায় বিজয় মিছিল করে তরুণ ক্রিকেট ভক্তরা। ঐতিহাসিক এই অর্জনকে স্মরণীয় করে রাখতে মিছিল ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে নগরের বিভিন্ন স্থানে।
বাংলাদেশের শততম টেস্টে রোববার শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ক্রিকেটে দেশের বাইরে সবচেয়ে বড় সাফল্য ছিনিয়ে আনে মুশফিক বাহিনী।