Sylhet Today 24 PRINT

বড়লেখায় আগর-আতর কারখানা পরিদর্শনে কাতারের রাষ্ট্রদূত

বড়লেখা প্রতিনিধি |  ১৯ মার্চ, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় আগর-আতর কারখানা পরিদর্শন করেছেন কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল দেহাইমি।

রোববার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের মেসার্স বে-অব বেঙ্গল ও আগর-আতর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আনসার আলীর আগর-আতর কারখানা ঘুরে দেখেন।

এ সময় জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ আল মামুন, বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রাজেশ চাকমা, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, রাষ্ট্রদূতের দাপ্তরিক দোভাষী ও মিডিয়া অফিসার হামেদ জামিল হুসাইন, পাবলিক রিলেশন অফিসার আসাদুর রহমান (আসাদ), আগর-আতর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আনসার আলী, মেসার্স বে-অব বেঙ্গলের সত্ত্বাধিকারী আব্দুল কবির, স্থানীয় ইউপি চেয়ারম্যান নছিব আলী, আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক সাজিদুল মজিদ নিকু প্রমুখ উপস্থিত ছিলেন।

আগর-আতর কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘আমি আসলে এই বিষয়ে দক্ষ নই। বড়লেখার আগর-আতরের বাণিজ্য সম্প্রসারণ বিষয় এবং এর বর্তমান অবস্থা সম্পর্কে কাতারের সংশ্লিষ্ট বিভাগ ও ব্যবসায়ীদেরকে অবহিত করব। তাঁরা এসে দেখে যাবেন। এক্ষেত্রে আমার এই সফরগুলো দ্বি-পাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে অনেক সহযোগিতা করবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.