Sylhet Today 24 PRINT

আদালতে দণ্ডিত হলে নির্বাচনের অযোগ্য হবেন খালেদা : সিলেটে হানিফ

নিজস্ব প্রতিবেদক |  ২০ মার্চ, ২০১৭

আ্ওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাত করেছেন, দূর্নীতি করেছেন। তাঁর অপকর্মের জন্য নিজেই ফেঁসেছেন। তার শাস্তি হবে। আর আদালতে দণ্ডিত হলে তিনি নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন। এটা তার ব্যক্তিগত সমস্যা, এখানে সরকারের কোন হাত নেই।

সোমবার দুপুরে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের বিভাগীয় কর্মী সমাবেশস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন হানিফ।

সরকারকে বিব্রত করতেই জঙ্গি হামলা চালিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ করে  আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, সাম্প্রতিক জঙ্গি হামলার পেছনে বিএনপি-জামায়াতের মদদ রয়েছে।

হানিফ বলেন, পদ্মা সেতু নিয়ে দেশী বিদেশী ষড়যন্ত্র হয়েছে। এ নিয়ে মিথ্যা গল্প ফাঁদার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হাইকোর্ট সময় বেঁধে দিয়েছেন। আশা করি তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের বের করে শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

সমাবেশস্থল পরিদের্শনকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, আহমদ হোসেন, মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

আগামী ২২ মার্চ আলীয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন দলের সাধারণ সম্পাদক ওযায়দুল কাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.