Sylhet Today 24 PRINT

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ সেলিম অসুস্থ

সুস্থতা কামনায় মঙ্গলবার মিলাদ

নিজস্ব প্রতিবেদক  |  ২০ মার্চ, ২০১৭

সিলেট জেলা প্রেসকাবের সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার রাতে তিনি ঢাকায় অবস্থানকালে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

আজিজ আহমদ সেলিমের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন সিলেট  জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।

তিনি জানান, আজিজ আহমদ সেলিমের সুস্থতা কামনা করে মঙ্গলবার বেলা ২টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.