Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের লাখাইয়ে যুবককে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি  |  ২০ মার্চ, ২০১৭

হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গিয়াস উদ্দিন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার সিংহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দিন সিংহ গ্রামের মারাজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গ্রামের লকুজ মিয়ার ছেলে বুরহান মিয়ার সঙ্গে একই গ্রামের গিয়াস উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বুরহান মিয়ার নেতৃত্বে তার পক্ষের লোকজন গিয়াস উদ্দিনকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুছা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.