বড়লেখা প্রতিনিধি | ০৩ মে, ২০১৫
জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, হরতাল অবরোধে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত জোট এখন নালিশের রাজনীতি শুরু করেছে। জনগণ বিএনপি-জমায়াত জোটের সকল অপকর্ম ও নৈরাজ্য রুখে দিয়েছে।
রোববার প্রায় ৬৩ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি’র ওয়াহিবাদ মাকসুদা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় হুইপ এসব কথা বলেন।
হুইপ আরো বলেন, বিএনপি অন্দোলনে কর্মী ও সিটি নির্বাচনে এজন্টে পায় না। সিটি করর্পোরেশন নির্বাচনে হেরে তারা কী কর্মসূচি দেবে। তার পরিবর্তে তারা এখন বিদেশী প্রভুদের কাছে নালিশ করার রাজনীতি শুরু করেছে।
হুইপ বলেন, সিটি নির্বাচনকে বিতর্কিত এবং ভন্ডুলের চেষ্টা করে তারা ব্যর্থ হয়ে যৌক্তিক কোন ইস্যু ছাড়াই নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে প্রামণ করেছে নির্বাচন বর্জন বিএনপির পূর্ব-পরিকল্পিত। সিটি নির্বাচনে জনগণ প্রামাণ করে দিয়েছে মানুষ হত্যাকারী বোমা বাজির রাজনীতির কোন স্থান বাংলার মাটিতে হবে না।
বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয় গর্ভনিং বডির সভাপতি ও ওয়াহিবাদ চা বাগানের ব্যবস্থাপক কাজল চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও ইউপি আওয়ামীলীগ সম্পাদক আবুল হোসেন আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ সারথী পাল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালিক, সহ-সভাপতি রফিক উদ্দিন, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, যুবলীগ সম্পাদক কামাল হোসেন প্রমূখ।