Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ডিজিটাল সেবা ইনোভেশন কার্যক্রমের উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি |  ২১ মার্চ, ২০১৭

নবীগঞ্জ উপজেলা ভূমি অফিসে ডিজিটাল সেবা ইনোভেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সহযোগিতায় এবং সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথের বাস্তবায়নে ইনোভেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমুখ।

ডিজিটাল সেবা ইনোভেশনের গৃহীত কার্যক্রমগুলো হলো এস.এম.এস এর মাধ্যমে নামজারী নোটিস/তথ্য প্রদান, মিস কেস এর তারিখ এস.এম.এস এর মাধ্যমে অবহিতকরণ, তথ্য ও সেবা চালুকরণ, সেবাকুঞ্জে বিশুদ্ধ, পানির জন্য ফিল্টার স্থাপন, সেবা প্রত্যাশীদের জন্য দৈনিক পত্রিকার ব্যবস্থা, সেবা প্রত্যাশীদের জন্য পরিস্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, অফিসের সামনে খোলা জায়গায় দৃষ্টিনন্দন ফুলের বাগান, অফিসের সামনের দেয়ালে জাতীয় কবির ম্যুরাল স্থাপন, অফিসের আসবাবপত্রের সংস্কার ও নতুন আসবাব স্থাপন, দর্শনীয় সিটিজেন চার্টার স্থাপন, দর্শনীয় স্থানে অভিযোগ বাক্স স্থাপন ইত্যাদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.