Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মী নিহত

ওসমানীনগর প্রতিনিধি  |  ২২ মার্চ, ২০১৭

সিলেটের ওসমানীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাদেক আহমদ (২০) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ মার্চ) রাত ১১টায় সিলেট নগরীর ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদেক মারা যান।

নিহত সাদেক উপজেলার তাজপুর ইউপির দশহাল গ্রামের আব্দুর কাদিরের ছেলে ও ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের কর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারের গয়নাঘাট নামক স্থানে সাদেকের মোটরসাইকেলের সাথে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাদেক গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে সিলেট শহরের ওয়েসিস হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাদেকের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.