Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২২ মার্চ, ২০১৭

সিলেটের গোয়াইনঘাটে ইটভাটায় মাটি চাপায় এক শ্রমিক নিহত হয়েছে।

বুধবার (২২ মার্চ) এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক বশির উদ্দিন (৫০) গোয়াইনঘাট উপজেলার লামা পাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ডা. আমির হোসেনের মালিকানাধীন লামাপাড়া গ্রামের সালুটিকর ব্রিকস লিমিটেড নামক ইটভাটায় মাটি শ্রমিকের কাজ করছিলেন বশির। এ সময় ইট তৈরির জন্য মজুদ করে রাখা মাটির ঢিবি থেকে মাটি ধ্বসে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.