Sylhet Today 24 PRINT

সিলেট জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে প্রাইভেটকার চুরি

নিজস্ব প্রতিবেদক |  ২২ মার্চ, ২০১৭

সিলেটের জেলা প্রশাসক কার্যালয় চত্বর চুরি হয়ে গেছে এক ব্যক্তির প্রাইভেট কার। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। চুরির ঘটনা জানিয়ে সিলেট কতোয়ালি থানায় সাধারণ ডায়রি করেছেন প্রাইভেটকারের মালিক মাহমুদুর রহমান।

ডায়রি থেকে জানা যায়, বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের মাঠে নিজের সাদা রংয়ের স্টারলেট ( ঢাকা মেট্রো গ-১১-৯৮০১) প্রাইভেটকারটি রেখে আদালতের ১নং বার হলে যান মাহমুদুর রহমান। প্রায় আধঘন্টা পর দুপুর ২টার দিকে ওই মাঠে ফিরে এসে দেখেন প্রাইভেটকারটি নেই। এরপর অনেক খোঁজাখোজি করেও গাড়িটি পাননি বলে জিডিতে উল্লেখ করেন মাহমুদুর।

এ ব্যাপারে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহাম্মদ বলেন, একটি গাড়ি হারিয়ে গেছে বলে শুনেছি। আমরা খোঁজে বের করার চেষ্টা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.