Sylhet Today 24 PRINT

মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০১৭

মানসম্মত শিক্ষা, জঙ্গিবাদ দমন, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টি, নারী ও শিশু নির্যাতন রোধ, যৌতুক নিরোধ এবং বাল্য বিবাহ নিরোধের লক্ষ্যে মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে চৌমুহনী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মুহম্মদ আপন মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকলেছুর রহমান, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য মহি উদ্দিন কামাল, সহকারী কমিশনার(ভূমি) টিনা পাল, চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়া, প্রধান শিক্ষক ইস্কান্দার মীর্জা ফারুক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মনির, ইউপি সদস্য সেলিনা আলমাছ, আমিনুল ইসলাম ভুট্টু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.