বড়লেখা প্রতিনিধি | ২৩ মার্চ, ২০১৭
'চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর' আওতায় মৌলভীবাজারের বড়লেখায় ২২৪ জন চা শ্রমিক ও ৬০ জন নৃ-গোষ্ঠীর লোকজনের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের বাস্তবায়নে ২৮৪ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক পেয়েছেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সেলিম উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, সমাজসেবা কার্যালয়ের উচ্চ মান সহকারী আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী প্রমুখ।