নিজস্ব প্রতিবেদক | ২৩ মার্চ, ২০১৭
সিলেটের সিনিয়র সাংবাদিক ও জেলা প্রেসক্লাবের সভাপতি অসুস্থ আজিজ আহমদ সেলিমকে দেখতে গেলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনে গিয়ে “দৈনিক উত্তর পূর্ব”-র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন মেয়র আরিফ। এসময় তিনি বেশ কিছু সময় আজিজ আহমদ সেলিমের পাশে ছিলেন।
তার সঙ্গে বিএনপি নেতা মইন উদ্দিন সুহেল, ইশতিয়াক আহমদ চৌধূরী উপস্থিত ছিলেন।
এসময় মেয়র আরিফ হাসপাতালের চিকিৎসক খালেদ মহসিন ও সাংবাদিক আজিজ আহমদ সেলিমের স্ত্রী-স্বজনদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনে চিকিৎসক খালেদ মহশিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর হার্টে ব্লক ধরা পড়েছে।