জগন্নাথপুর প্রতিনিধি | ২৪ মার্চ, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের আজিজুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামি তৌফিক উল্লাহকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে থানার এএসআই শাহ জামাল ও এএসআই তপন দেবের নেতৃত্বে পুলিশের একটি দল শ্যামারগাঁও গ্রামে অভিযান চালিয়ে তৌফিক উল্লাহকে গ্রেপ্তার করে।