Sylhet Today 24 PRINT

মাধবপুরে একাধিক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী একাধিক মামলার পলাতক আসামী ফজলুল হক সাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফজলুর রহমান সাবু (৪০) শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় থানার এস আই আবুল কাশেম ও এএসআই মাহবুবুল আলম গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সীমান্তবর্তি এলাকা ধর্মঘরের কালিকাপুর থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১কেজি গাজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহম্মেদ জানান ধৃত সাবুর বিরুদ্ধে মাদকের ৪টি মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.