Sylhet Today 24 PRINT

স্বাধীনতার মাসে জয়াসেনকে নৌকা মার্কায় ভোট দিন : আহমদ হোসেন

শাল্লা প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০১৭

জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে স্বাধীনতার মাসে জয়াসেনকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

শুক্রবার (২৪ মার্চ) শাল্লা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় সাতপারা বাজারে নির্বাচনী জনসভায় এ আহ্বান জানান তিনি।

সাবেক চেয়ারম্যান গনি মিয়ার সভাপতিত্বে ও আল আমীন চৌধুরী ও নবী হোসেনের যৌথ সঞ্চালনায় আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, ড. জয়া সেনগুপ্ত, মুহিবুর রহমান মানিক এমপি, আব্দুল মজিদ খান এমপি, শফিকুর রহমান চৌধুরী, ছবি বিশ্বাস এমপি,আইয়ুব বকত জগলু, ইদ্রিস আলী বীর প্রতীক, এডভোকেট শামসুল ইসলাম, এডভোকেট অবনী মোহন দাস, আবুল কাসেম আজাদ, বিবেকানন্দ মজুমদার বকুল, বিধান চৌধুরী, ফুল মিয়া চৌধুরী, আবুল লেইস চৌধুরী, শফিকুল ইসলাম শফিক।

সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচনে সুরঞ্জিত সেনগুপ্তের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ড. জয়া সেনগুপ্তকে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান বক্তারা।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.