Sylhet Today 24 PRINT

বিজিবি’র অভিযানে আড়াই লাখ টাকার মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মে, ২০১৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার করেছে। সোমবার সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট উপজেলা ও সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫৭ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদের চালান আটক করে। জব্দকৃত মদের সিজার মূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় সোমবার ভোর ৫টায় কালারাগ বিওপি’র বিজিবি সদ্যস্যরা কলাবাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানকালে কলাবাড়ি এলাকায় পরিত্যাক্ত অবস্থায় ৫৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করে। জব্দকৃত মদের সিজার মূল্য ৮৭ হাজার টাকা। 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় সোমবার ভোর রাতে সোনারহাট বিওপি’র বিজিবি সদ্যস্যরা ভাদেশ্বর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ভাদেশ্বর এলাকায় পরিত্যাক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় এমসি দুয়েল মদ উদ্ধার করে। জব্দকৃত মদের সিজার মূল্য ১৮ হাজার টাকা।

সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্ত এলাকায় সোমবার ভোর রাতে নয়াকোট বিওপি’র বিজিবি সদ্যস্যরা পুরাতন নয়াকোট এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুরাতন নয়াকোট এলাকায় পরিত্যাক্ত অবস্থায় ৮৭ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করে। জব্দকৃত মদের সিজার মূল্য ১ লাখ ৩০ হাজার ৫’শ টাকা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.