Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে মদরিছ আলী ফাউন্ডেশনের ৩য় প্রাথমিক বৃত্তি প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৫ মার্চ, ২০১৭

সিলেটের বিশ্বনাথে ‘মরহুম হাজী মদরিছ আলী ফাউন্ডেশন’র ৩য় প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

শনিবার (২৫মার্চ) দুপুরে স্থানীয় সোনালী বাংলাবাজারস্থ মরহুম হাজী মদরিছ আলী একাডেমিতে ৪র্থ শ্রেনীর এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে ছাতক ও বিশ্বনাথের বিভিন্ন বিদ্যালয়ের ২৪জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ মিয়া বলেন, মরহুম হাজী মদরিছ আলী ফাউন্ডেশন বৃহত্তর বিশ্বনাথ ও ছাতক উপজেলার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপুর্ন অবদান রেখে চলেছে। শিক্ষার মুল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষায় শিশুরা সঠিকভাবে গড়ে উঠলে উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন হয়। অভিভাবক শিক্ষক সমাজ সকলে মিলে আমাদের নতুন প্রজন্মকে নীতি নৈতিকতাসহ সঠিকভাবে প্রাথমিক শিক্ষা দিয়ে শিশুদের গড়ে তুলতে হবে। তবেই সু-শিক্ষিত সমাজ গড়ে উঠবে।

একাডেমির প্রতিষ্টাতা ও সভাপতি আব্দুর রশীদের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের মহা-সচিব সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়েরের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজন বিশ্বনাথ শাখার সাধারণ সম্পাদক মধু মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, মাসিক মাকুন্দার সম্পাদক খালেদ মিয়া, সিঙ্গেরকাছ পাবলিক উচ্চ-বিদ্যালয় ও কলেজের শিক্ষানুরাগী হাফিজ আরব খান, এলপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী নুরুল হক ও সমাজসেবক হারুন মিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক আসলাম মিয়া ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমর শিক্ষক জসিম উদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এলাকার প্রবীণ ব্যাক্তিত্ব ছোরাব উদ্দিন, ব্যবসায়ী কছির আলী, সমাজসেবক আবুল কাশেম, হাবিবুর রহমান, আব্দুর রউফ, আবুল কালাম আজাদ, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: লোকমান হোসেন, সাহানা বেগম, পারভীন বেগম, ফাতেমা বেগম ও রেহেনা বেগম। অনুষ্ঠান শেষে প্রথম, ২য় ও তয় স্থান অধিকারী ১২ জন এবং বিশেষ বৃত্তি ১২জন মোট ২৪জনকে বৃত্তি প্রদান করেন অনুষ্টানের অতিথিরা।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.