নিজস্ব প্রতিবেদক | ২৫ মার্চ, ২০১৭
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে আরেকটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে আহত হয়েছেন পুলিশ ও র্যাবের ৫ সদস্য। তাদের মধ্যে এক র্যাব সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর ঘিরে রাখা 'আতিয়া মহল' নামক ভবনের পাশে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়।
জানা যায়, ওই ভবন থেকে উদ্ধারকৃত বোমাটি নিষ্ক্রিয় করার সময় এটি বিস্ফোরিত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে দুই দিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। 'অপারেশন টোয়াইলাইট' নামের এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো।