Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে জাতীয় গণহত্যা দিবস পালন

বালাগঞ্জ প্রতিনিধি  |  ২৫ মার্চ, ২০১৭

সিলেটের বালাগঞ্জে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে জাতীয় গণহত্যা দিবস।

শনিবার বিকেলে আদিত্যপুর গণকবরে শ্রদ্বাঞ্জলি অর্পনকালে এক মিনিট নিরবতা পালন ও শহীদদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরে উপজেলা হলরুমে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

আদিত্যপুর গণকরবে শ্রদ্ধাঞ্জলী অর্পনকালে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মালেক, সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, এম এ মতিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃপেষ শুক্লবৈদ্য, আব্দুল হাফিজ রেনু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জুনেদ মিয়া, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, বৈশাখী ক্রীড়া উন্নয়ন ও সমাজকল্যান সংস্থার সভাপতি মআ মুহিত, আওয়ামীলীগ নেতা মজনু মিয়া, বালাগঞ্জ থানার এস আই সাইফুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অফিসের সিএ সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাবেল আহমদ এবং সহ শহীদ পরিবারের সদস্যরা সহ আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.