ডেস্ক রিপোর্ট | ০৪ মে, ২০১৫
সিলেট বিভাগীয় অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলকে জার্সি প্রদান করেছে স্বনামধন্য প্রতিষ্ঠান মাহা ফ্যাশন হাউস। গতকাল সোমবার এ উপলক্ষে সিলেট জেলা ক্রীড়া ভবনে জার্সি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
একেএম মাহমুদ ইমনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জার্সি স্পন্সর প্রতিষ্ঠান ফ্যাশন হাউস মাহা’র সত্ত্বাধিকারী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ডিস্ট্রিক ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম, বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ কোরেশী, ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস সুজক, ক্রিকেট কোচ মারুফ হাসান, তপন মালাকার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় কক্সবাজারে ইয়ং টাইগারস অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সিলেট বিভাগীয় অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দল।