Sylhet Today 24 PRINT

বড়লেখায় স্বাধীনতা দিবসে বিএনপির র‍্যালি ও সভা

বড়লেখা প্রতিনিধি |  ২৬ মার্চ, ২০১৭

বড়লেখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে র‌্যালী এবং আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।

রোববার (২৬ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর নেতৃত্বে পৌর শহরে র‌্যালি বের করা হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।

বিএনপি সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সম্পাদক মুজিবুর রহমান খছরুর পরিচালনায় র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান, জামাল উদ্দিন জমির, আব্দুল কুদ্দুস স্বপন, ডা. এবাদুর রহমান, সাইফুল ইসলাম খোকন, আব্দুল কাদির পলাশ, নাহিদ আহমদ চৌধুরী, সায়ফুল আলম খোকন, রায়হান মোহাম্মদ মুজিব, জাহিদুল ইসলাম মতিন, সিপার আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.