Sylhet Today 24 PRINT

শ্রীমংগলে অবৈধ দখলদারদের কবল থেকে ‘কবরস্থান’ উদ্ধার

সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমেপ্রায় ২ একর খাস জায়গা দখলমুক্ত করা হয়েছে

সনেট দেব চৌধুরী, শ্রীমংগল |  ০৪ মে, ২০১৫

সরকারী কবরস্থানে অবৈধ স্থাপনাগুলো বুল্ডোজার দিয়ে উচ্ছেদ করা হয়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সদর ইউনিয়নের শাহীবাগ এলাকায় অবস্থিত সরকারী খাস জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ০৪ মে সোমবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ মোহাম্মাদ ছাইদুল হক এলাকাবাসীর সহযোগীতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল হুদা, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়সহ সাংবাদিকবৃন্দ।
শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শাহীবাগ এলাকায় কতিপয় স্বার্থান্বেষী লোক ছড়া ও সরকারী খাস জায়গার কবরস্থান দখল করে ঘর তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেই সব অবৈধ স্থাপনাগুরো বুল্ডোজার দিয়ে সব উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ মোহাম্মাদ ছাইদুল হক জানান, শাহীবাগ এলাকায় সরকারী খাস জমিতে কবরস্থানটি জনৈক সেলিম সাহেবে দখলে ছিল। তিনি এলকার জনগনকে কবর দিতে দিতেন না। সরকারী খাস খতিয়ান মতে ৯২ শতক জায়গা এই কবরস্থানকে আমরা উন্মুক্ত করে দিলাম। এই কবরস্থান সবাই ব্যবহার করতে পারবে। ভরাট করা ছড়ার মাটি অপসারন করে সরকার নামীয় এ জমি উদ্ধার করা হয়। আজকে সর্বমোট ১ একর ৯২ শতক দখল মুক্ত হলো। এতে করে এলাকাবাসী উপকৃত হবে। টাকার হিসেব করলে এই সরকারী খাস জায়গার দাম প্রায় ১০ কোটি টাকা হবে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.