শাল্লা প্রতিনিধি | ২৬ মার্চ, ২০১৭
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জের শাল্লা উপজেলার শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা।
রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন, ছাতক-দোয়ারাবাজার সাংসদ মহিবুর রহমান মানিক, আজমিরিগঞ্জ-বানিয়াচংয়ে সাংসদ আব্দুল মজিদ খান, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট সামছুল ইসলাম, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহিম চন্দ্র দাস, সহ- সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা রিপন চৌধুরী, দিরাই উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ময়না মিয়া, শাবি ছাত্রলীগের সহ সভাপতি বিজিত দাসসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।