Sylhet Today 24 PRINT

শিকারীর ধাওয়ায় লোকালয়ে মায়া হরিন

হরিণটির মুখের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা ধারনা করছেন, শিকারীর আক্রমনে লোকালয়ের দিকে ছুটে আসে হরিনটি।

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৪ মে, ২০১৫


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রাম থেকে ধৃত মায়া হরিনটি রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। রোববার সকালে আলীনগর গ্রাম থেকে হরিণটিকে আটক করা হয়েছিলো।

স্থানীয়রা জানান, রোববার সকালে আলীনগর গ্রামের লোকজন একটি হরিণটিকে লোকালয়ে প্রবেশ করতে দেখে আটক করে। এখবর পেয়ে রেমা বনবিটের বিট কর্মকর্তা  সিএমসি এবং ভিসিএফ’র লোকজনকে নিয়ে হরিণটি উদ্ধার করে রেমা বনবিটে নিয়ে আসেন।

হরিণটির মুখের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। বন বিভাগ ও সিএমসি হরিণটিকে প্রাথমিক চিকিৎসা করান। এরপর বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা  রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে প্রাণীটিকে অবমুক্ত করেন। স্থানীয়দের ধারনা, কোনো শিকারীর ধাওয়ায় হরিনটি লোকালয়ে প্রবেশ করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন রেমার বন্যপ্রাণী বিভাগের সহকারি বন সংরক্ষক, বিট কর্মকর্তা, ক্রেল প্রকল্পের অজুর্ন দাশসহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ ও সিএমসি ভিসিএফ এর লোকজন।





টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.